ভোলায় ঘরে পালিত হরিণ শাবকের শেষ ঠিকানা কোথায়?
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার তজুমদ্দিন উপজেলার বন বিভাগের বিএম (বোটম্যান) নুরুউল্ল্যাহর ঘরে সন্তান মমতায় বেড়ে ওঠা হরিণ শাবকের বয়স ৫ মাস ২ দিন। নাম রাখা হয় শশী। এটি লোকালয়ে ঘুরে বেড়াতে অভ্যস্ত। ভাতের মার, ভাত, মুরি, চানাচুর, বিস্কুট, চা...









