Current Bangladesh Time
বৃহস্পতিবার সেপ্টেম্বর ২৪, ২০২৬ ১:১৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » যে কারণে আলোচিত নায়িকা পরীমনি বরিশালে গেলেন 
Friday June 28, 2024 , 11:41 pm
Print this E-mail this

সাকলায়েন ইস্যুতে আবারও আলোচনায় চিত্রনায়িকা পরীমনি

যে কারণে আলোচিত নায়িকা পরীমনি বরিশালে গেলেন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। দিনের পর দিন নানা বিতর্কে জড়িয়েছেন তিনি। সাবেক স্বামীদের সঙ্গে বিচ্ছেদ। পুলিশ কর্মকর্তার বাসায় রাত্রী যাপন। তারপর আবার মামলা-জামিন, কারাগারে যাওয়া সব মিলিয়ে বেশ আলোচনায় আছেন এই নায়িকা। তবে এবার অন্য কারণে আলোচনায়। জমি বুঝে নিতে গেলেন বরিশালে। জানা যায়, ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জামিন ও সাকলায়েন ইস্যুতে আবারও আলোচনায় চিত্রনায়িকা পরীমনি। এর মধ্যেই হঠাৎ করে তিনি উড়াল দিয়েছেন বরিশালে। কিন্তু কেন? চিত্রনায়িকা পরীমনি বলেন, নানু বাড়ি এসেছি। নানা ভাই মারা যাওয়ার আগে আমার নামে কিছু জমি লিখে দিয়ে গিয়েছিলেন। সেগুলোর দলিলপত্রবিষয়ক কাজে এসেছি।

এর আগে বুধবার (২৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে পরী লেখেন, হ্যালো বরিশাল। প্রসঙ্গত, পরীমণি সম্প্রতি ‘রঙিলা কিতাব’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। এটি পরিচালনা করেছেন ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে এই চিত্রনায়িকাকে সুপ্তি নামের একটি চরিত্রে দেখা যাবে। এছাড়া তিনি ওপার বাংলার সিনেমাতেও অভিনয় করেছেন।




Archives

Image
৩ দিন ধরে নিখোঁজ চতুর্থ শ্রেণির ছাত্র হামিম
Image
বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগারের উদ্বোধন
Image
বরিশালে শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে মানববন্ধন, সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা
Image
গণঅধিকার পরিষদ বরিশাল মহানগর সভাপতির মৃত্যু
Image
বরিশালে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ-মিছিলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনির