Current Bangladesh Time
শনিবার অক্টোবর ৩১, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ 
Saturday October 31, 2026 , 4:53 pm
Print this E-mail this

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার

বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ। তবে এ বছর বোর্ডটিতে ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করেনি। অন্যদিকে, তিনটি প্রতিষ্ঠানে পাস করেছেন শতভাগ শিক্ষার্থী। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এসব তথ্য জানিয়ে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ মোর্শেদ রেজা বলেন, বরগুনার বেতাগীর কদভানু মেমোরিয়াল সেকেন্ডারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে দুজন, ভোলার চরফ্যাশনের চরমানিকা জালাল আহমেদ কলেজ থেকে পাঁচজন, লালমোহনের রমাগঞ্জ সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ থেকে চারজন, পটুয়াখালীর গলাচিপার বিপিসি সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনজন, মীরগঞ্জের মজিদবাড়ি কলেজ থেকে একজন, পটুয়াখালী সদরের আউলিয়াপুর সাবিনা আক্তার হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে একজন পরীক্ষায় অংশ নিলেও তাদের কেউ পাস করতে পারেননি। পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ মোর্শেদ আরও বলেন, শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে আরও রয়েছে পিরোজপুরের নাজিরপুরের দিঘিরজান সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজ থেকে পাঁচজন, পিরোজপুর সদরের কদমতলা জর্জ হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে তিনজন, ঝালকাঠির নলছিটির অ্যাডভোকেট এইচ আর কে ফাউন্ডেশন কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট অ্যান্ড কলেজ থেকে ১০ জন, বরগুনার পাথরঘাটার হোগলাপাশা কলেজ থেকে তিনজন এবং ভোলা সদরের মেদুয়া কলেজ থেকে সাতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তবে তাদের মধ্যে কেউ পাস করেননি। এদিকে, বরিশাল বোর্ডে প্রতি বছর কমছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও। বরিশাল বোর্ড জানিয়েছে, এইচএসসিতে ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৪ হাজার ১৬৭ জন, ২০২৫ সালে ১ হাজার ৬৭৪ জন এবং এ বছর পেয়েছেন ৯৫০ জন। বোর্ডের তথ্যানুযায়ী, বিভাগের মধ্যে পাসের হারে সবার ওপরে রয়েছে পিরোজপুর জেলা। এ জেলায় পাসের হার ৫১ দশমিক ৫৫ শতাংশ। এ ছাড়া বরিশালে ৪৯ দশমিক ৯৫, বরগুনায় ৪৪ দশমিক ৬৬, ভোলায় ৩৯ দশমিক ৫৪, পটুয়াখালীতে ৩৮ দশমিক ৫১ এবং ঝালকাঠিতে ৩৭ দশমিক ৯ শতাংশ। তলা জর্জ হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে তিনজন, ঝালকাঠির নলছিটির অ্যাডভোকেট এইচ আর কে ফাউন্ডেশন কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট অ্যান্ড কলেজ থেকে ১০ জন, বরগুনার পাথরঘাটার হোগলাপাশা কলেজ থেকে তিনজন এবং ভোলা সদরের মেদুয়া কলেজ থেকে সাতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তবে তাদের মধ্যে কেউ পাস করেননি।




Archives

Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
Image
পাসের হারে শীর্ষে ঢাকা, সর্বনিম্ন বরিশাল বোর্ডে
Image
ফের বেদখল বরিশাল নগরীর চৌমাথা লেকের পাড় : সিটি প্রশাসকের সুদৃষ্টি কামনা
Image
বরিশাল শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মো: জসিম উদ্দিন
Image
বরিশাল কাউনিয়ায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক