Current Bangladesh Time
বৃহস্পতিবার জুলাই ১৬, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে পুলিশের অভিযান, ২৭১ পিস ইয়াবাসহ আটক ৪ 
Saturday May 16, 2026 , 5:31 pm
Print this E-mail this

ধৃতদের বিরুদ্ধে কাউনিয়া থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

বরিশালে পুলিশের অভিযান, ২৭১ পিস ইয়াবাসহ আটক ৪


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার বিশেষ অভিযানে ২৭১ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করা হয়েছে।বিএমপি মিডিয়া সেলের সূত্রে জানা গেছে, শুক্রবার (মে ১৬) দুপুর ২টা ১৫ মিনিটে কাউনিয়া থানার এসআই মোঃ সাইফুল্লাহ’র নেতৃত্বাধীন একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানাধীন পলাশপুর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আটকরা হলেন-মোঃ নুরু মিয়া ওরফে রুহুল আমিন (৩০), মোসাঃ সোহাগী (২৭), মোসাঃ কমলা বেগম (৪১) এবং মোসাঃ জুঁই আক্তার ওরফে জুলি (২৭)। পুলিশ জানায়, অভিযুক্তদের হেফাজত থেকে সর্বমোট ২৭১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য উদ্ধারপূর্বক তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে কাউনিয়া থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




Archives

Image
বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
Image
বরিশালের পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি : পুলিশকে মামলা করার নির্দেশ আদালতের
Image
বরিশালে এক হাজার ইয়াবাসহ আটক সেই রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড
Image
পারিবারিক কলহের জেরে বরিশালে স্কুলছাত্রীর আত্মহত্যা
Image
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ