Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ১৩, ২০২৬ ১২:১৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা 
Monday October 12, 2026 , 6:17 pm
Print this E-mail this

জনস্বাস্থ্য রক্ষা ও খাদ্যে ভেজাল প্রতিরোধে এই অভিযান : রেহেনা আক্তার, ইউএনও

পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে পঁচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার দক্ষিণ বাজারে এ অভিযান পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনা আক্তার। আদালত সূত্রে জানা যায়, পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ বাজারে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) উদ্যোগে এ যৌথ অভিযান চালানো হয়। অভিযানকালে মেয়াদোত্তীর্ণ পণ্য ও পঁচা খাবার বিক্রির অপরাধে বিএসটিআই আইন ২০১৮-এর ২৪/৩ ধারায় দক্ষিণ বাজারের জয়নাল হোসেনের বেকারিকে ৩ হাজার টাকা এবং একই অপরাধে অলিউল ইসলামের বেকারির দোকানে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ধারায় একই এলাকার বিপুলের ফলের দোকানে পঁচা ও অস্বাস্থ্যকর ফল বিক্রির দায়ে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনাকালে থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার বলেন, জনস্বাস্থ্য রক্ষা ও খাদ্যে ভেজাল প্রতিরোধে আমাদের এই অভিযান পরিচালনা করা হয়েছে। বাজারে পঁচা খাবার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা ভোক্তা অধিকারের স্পষ্ট লঙ্ঘন। দক্ষিণ বাজারে অভিযানে গিয়ে বেশ কয়েকটি দোকানে পঁচা খাবার ও মেয়াদোত্তীর্ণ সামগ্রী পাওয়ার প্রমাণ মেলায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। জনস্বার্থে ও সার্বিক বাজার নিয়ন্ত্রণে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




Archives

Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Image
পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা
Image
প্রাথমিক শিক্ষা কার্যক্রম চালুর বিষয়টি ঘিরে উত্তপ্ত বরিশাল মডেল কলেজ
Image
বরিশাল বিএম কলেজের ছাত্রী নুসরাত জাহান নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড