Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ২১, ২০২৬ ১০:৪০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পিরোজপুরের কাউখালীতে থানা পুলিশের বিশেষ অভিযান 
Saturday May 16, 2026 , 5:47 pm
Print this E-mail this

থানায় পৃথক দুটি মামলা দায়ের, আসামিদের আদালতে প্রেরণ

পিরোজপুরের কাউখালীতে থানা পুলিশের বিশেষ অভিযান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পিরোজপুরের কাউখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ এক মাদক ব্যবসায়ী এবং এক চিহ্নিত পেশাদার চোরকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে ও শনিবার (১৬ মে) সকালে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কাউখালী থানার এসআই রহমাতুল্লাহ্’র নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উপজেলার পারসাতুরিয়া গ্রামের মিয়া বাড়ির ঈদগাহ মাঠ সংলগ্ন পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার শংকরপুর গ্রামের জাকির তালুকদারের ছেলে কথিত মাদক ব্যবসায়ী রাকিব তালুকদার (২৪)-কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অপরদিকে, শনিবার সকালে কাউখালী থানার পিএসআই মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত আরেকটি বিশেষ অভিযানে পারসাতুরিয়া গ্রামের কালু সরদারের ছেলে ও এলাকার চিহ্নিত পেশাদার চোর আসাদুল সরদার (৪২)-কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এ বিষয়ে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাউখালী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরণের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।




Archives

Image
বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান
Image
কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা
Image
বরিশালে আদালতের বারান্দায় স্বামীকে গালিগালাজ ও কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড
Image
বরিশালে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেপ্তার
Image
নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট