Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ৩:০৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা 
Thursday July 16, 2026 , 11:07 pm
Print this E-mail this

পারিবারিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন, সহকর্মীদের মধ্যে শোকের ছায়া

‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন যশোরের স্থানীয় দৈনিক সুবর্ণভূমির স্টাফ রিপোর্টার এবং স্যাটেলাইট চ্যানেল গ্রিন টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি সাকিন হোসেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে যশোর সদর উপজেলার শেখহাটি তরফ নওপাড়া এলাকায় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন। মৃতের স্বজনরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে পারিবারিক বিভিন্ন সমস্যায় ভুগছিলেন সাকিন। এর জের ধরে বৃহস্পতিবার রাতে নিজ ঘরের ভেতর রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি। বিষয়টি পরিবারের লোকজন টের পেয়ে তাঁকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। এর আগে বৃহস্পতিবার বিকেলে তিনি ‘বিদায় পৃথিবী’ লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তিনি। এদিকে ছাকিন হোসেনের মৃত্যুতে সহকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।




Archives

Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম