Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৭:২২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক 
Thursday July 16, 2026 , 8:49 pm
Print this E-mail this

আইনগত প্রক্রিয়া শেষে বরিশাল ডিবি পুলিশ তাকে যশোর থেকে বরিশালে নিয়ে যায়

বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের আগৈলঝাড়া থানা ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি রিফাত ফকিরকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৪টার পর যশোর সদর উপজেলার বাহাদুরপুর তেতুলতলা মোড় এলাকা থেকে উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলোক কুমার দের নেতৃত্বে একটি দল এবং বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ দলের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। আটক রিফাত ফকির বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী ফকিরবাড়ী গ্রামের খোকন ফকিরের ছেলে। সন্ধ্যায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বরিশাল ডিবি পুলিশ তাকে যশোর থেকে বরিশালের উদ্দেশে নিয়ে যায়।পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই একটি চুরি মামলার আসামি রিয়াজ ফকিরকে পরদিন সন্ধ্যায় গ্রেপ্তার করে পুলিশ। থানা হেফাজতে থাকা অবস্থায় তিনি দেয়ালে নিজের মাথায় আঘাত করে অচেতন হয়ে পড়েন। পরে তাকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এরপর শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে থানায় প্রবেশ করে ভাঙচুর চালায়। ঘটনার রাতেই উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৪৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়। এ মামলায় এর আগে এজাহারভুক্ত প্রধান আসামি ইদ্রিস ফকির, ৩০ নম্বর আসামি রাব্বি ফকির, ৩৭ নম্বর আসামি ইয়াসমিন আক্তারসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ তথ্যপ্রযুক্তির সহায়তায় রিফাত ফকিরের অবস্থান শনাক্ত করে তাকে যশোর থেকে আটক করা হয়। উপশহর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই অলোক কুমার দে জানান, ঘটনার পর থেকেই পুলিশের কাছে তথ্য ছিল যে রিফাত যশোরে আত্মগোপনে রয়েছেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করা হয়। এরপর বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ দলের সঙ্গে যৌথ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।




Archives

Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
Image
রাজশাহীতে একটি ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক
Image
সোমবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী