Current Bangladesh Time
শনিবার জুলাই ১৮, ২০২৬ ১২:৩১ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক 
Thursday July 16, 2026 , 11:10 pm
Print this E-mail this

সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা

বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. রাকিব হোসাইন’র নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টা ৫ মিনিটে এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ইউনিয়নের রামপট্টি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কামাল হোসেনের দোকানের সামনে পাকা সড়ক থেকে খাইরুন নেছা (২২) নামে এক নারীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক খাইরুন নেছা বরিশাল সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের বরফকল (কোস্টগার্ড) এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মামুন হাওলাদার।বিএমপি জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে ডিবির অভিযান, ২০০ পিস ইয়াবাসহ তরুণী আটক
Image
‘বিদায় পৃথিবী’ লিখে গ্রীন টিভির সাংবাদিক সাকিনের আত্মহত্যা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১