Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৬:১৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আদালতের বারান্দায় স্বামীকে গালিগালাজ ও কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড 
Monday July 20, 2026 , 6:39 pm
Print this E-mail this

যৌতুকসংক্রান্ত এক‌টি মামলায় কারাদণ্ড দি‌য়ে‌ছেন অতি‌রিক্ত চিফ মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট আদালত

বরিশালে আদালতের বারান্দায় স্বামীকে গালিগালাজ ও কিল-ঘুষি, স্ত্রীর ৫ দিনের কারাদণ্ড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আদালতের বারান্দায় স্বামী‌কে গালিগালাজ ও কিল-ঘু‌ষির অভিযো‌গে ফা‌তিমা মনীষা নামের এক নারীকে পাঁচ দি‌নের কারাদণ্ড দি‌য়ে‌ছেন ব‌রিশাল অতি‌রিক্ত চিফ মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট আদালত। রোববার বিচারক এস এম শ‌রিয়ত উল্লাহ তাৎক্ষ‌ণিক এই আদেশ দেন। আদালত সূ‌ত্রে জানা গে‌ছে, যৌতুকসংক্রান্ত এক‌টি মামলায় আজ ব‌রিশা‌লের আদাল‌তে হা‌জিরা দি‌য়ে বের হওয়ার সময় মামলার বাদী স্বামী‌ মো. সাজ্জাদ হো‌সেন‌কে কিল-ঘু‌ষি দেন স্ত্রী ফাতিমা। এ সময় সাজ্জা‌দের মা‌কেও অকথ‌্য ভাষায় গালিগালাজ ক‌রেন তিনি। ঘটনার পরপরই ভুক্ত‌ভোগী সাজ্জাদ হো‌সেন দণ্ডবি‌ধি ২০২৩ ও ৫০৬ (২) ধারায় অতিরিক্ত চিফ মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট আদালতে লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভি‌ত্তি‌তে আদাল‌তের বিচারক এস এম শরিয়ত উল্লাহ সামারি ট্রায়া‌ল প‌রিচালনা ক‌রে আসামি ফা‌তিমা মনীষা‌কে পাঁচ দি‌নের কারাদণ্ড দেন।




Archives

Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
Image
রাজশাহীতে একটি ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক
Image
সোমবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী