Current Bangladesh Time
সোমবার জুলাই ২৭, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ডায়গানস্টিক সেন্টারে যৌথ অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা 
Thursday May 14, 2026 , 6:11 pm
Print this E-mail this

মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহার ও যথাযথ সনদ না থাকার অভিযোগে এ অভিযান

বরিশালে ডায়গানস্টিক সেন্টারে যৌথ অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহার ও যথাযথ সনদ না থাকার অভিযোগে পাঁচটি ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালিয়ে মোট ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (মে ১৪) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড এলাকায় জেনারেল হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বরিশাল জেলার গোপন তথ্যের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ কীট ব্যবহার এবং প্রয়োজনীয় সনদ না থাকার অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে লাইফ লাইন ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা, নিউ ল্যাব মেডিকেল সার্ভিসেসকে ৬ হাজার টাকা, যমুনা ডায়াগনস্টিক সেন্টারকে ১২ হাজার টাকা, হেলথ হ্যাভেন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা এবং ল্যাব পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা সদস্যরা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানগুলোতে গোপন নজরদারি চালিয়ে আসছিলেন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অবহিত করা হলে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা ও বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তারা এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের রিজার্ভ ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন। এনএসআই সূত্রে জানা গেছে, এ ধরনের অসাধু ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে গোপন নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।




Archives

Image
বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
Image
বরিশাল বিসিক শিল্প নগরী থেকে যুবকের লাশ উদ্ধার
Image
বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে আটক করে পুলিশে দিল জনতা