Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ৩, ২০২৬ ১২:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল রুটে চলবে পবিপ্রবির নুতন দুটি দোতলা বাস 
Monday November 2, 2026 , 9:17 am
Print this E-mail this

পবিপ্রবি শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে

বরিশাল রুটে চলবে পবিপ্রবির নুতন দুটি দোতলা বাস


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে বিশ্ববিদ্যালয়ের পরিবহন বহরে যুক্ত হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) দুটি দোতলা বাস। বাস দুটি বরিশাল রুটে চলাচল করবে। রবিবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাস দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। এ সময় তিনি নিজেই বাস চালিয়ে উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাক ড. মো. আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক মো. জামাল হোসেন, বিএএম অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ জসীমউদ্দিন এবং পরিবহন কর্মকর্তা মো. আব্দুর রহিমসহ বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। নতুন দুটি বাস যুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তারা বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে পরিবহন সংকট রয়েছে। নতুন দোতলা বাস দুটি যুক্ত হওয়ায় এ সংকট অনেকটাই কমবে বলে তারা আশা করছেন। এতে শিক্ষার্থীদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে। প্রশাসনের এ উদ্যোগকে তারা স্বাগত জানান। উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন সমস্যা সমাধানে ৫ আগস্টের পর থেকেই নতুন বাস সংযোজনের চেষ্টা করা হচ্ছিল। তবে সরকারি প্রজ্ঞাপনের কারণে নতুন বাস কেনা সম্ভব না হওয়ায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আলোচনা করে দুটি দোতলা বাসের অনুমোদন নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তাদের দীর্ঘদিনের যাতায়াত সংকট দূর করতে পরিবহন বহরে দুটি আধুনিক দোতলা বাস যুক্ত করা হয়েছে। বাস দুটি শুধু যাতায়াতের মাধ্যম নয়, বরং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রার নতুন প্রতীক। পবিপ্রবিকে আন্তর্জাতিক মানের আধুনিক ও স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক সমস্যা সমাধান এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে প্রশাসন সব সময় পাশে থাকবে বলেও আশ্বাস দেন উপাচার্য। একই সঙ্গে বাস দুটি যত্নসহকারে ব্যবহার, নিরাপত্তাবিধি মেনে চলা এবং নির্ধারিত স্টপেজ থেকে ওঠানামার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।




Archives

Image
অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণের অভিযোগে কারখানায় অভিযান
Image
বরিশাল বিমানবন্দরে চুরির চেষ্টা, ট্রলিসহ হাতেনাতে আটক ১
Image
বরিশাল রুটে চলবে পবিপ্রবির নুতন দুটি দোতলা বাস
Image
নৌকা বাইচ ঘিরে উৎসবের আমেজে মেতে ওঠে পুরো উজিরপুর
Image
বরিশাল বোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ