Current Bangladesh Time
সোমবার জুলাই ২৭, ২০২৬ ৯:৫৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » হত্যা ও ধর্ষণ মামলার ২ আসামি গ্রেফতার 
Sunday May 10, 2026 , 3:17 pm
Print this E-mail this

আইনি ব্যবস্থা নিতে খুলশী ও বন্দর থানায় হস্তান্তর

হত্যা ও ধর্ষণ মামলার ২ আসামি গ্রেফতার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল ও টাঙ্গাইল জেলার হত্যা ও ধর্ষণ মামলায় অভিযুক্ত দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে র‌্যাব। পৃথক অভিযানে নগরীর খুলশী ও বন্দর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে রবিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি। গ্রেফতারকৃতরা হলেন-বরিশাল জেলার মুলাদী থানার চরডিক্রি এলাকার বাসিন্দা মো: জিসান (২৪) ও টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার সাইটশৈলী এলাকার বাসিন্দা মো: রাব্বি (২৭)। র‌্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, ২০২৫ সালের মে মাসে মুলাদী থানায় এক কিশোরী অভিযুক্ত জিসানের মালিকানাধীন মুদি দোকানে চাল কিনতে যায়। দোকানে তাকে না পেয়ে তার বাড়িতে যায় ওই কিশোরী। বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই কিশোরীকে ধর্ষণ করে জিসান। সাত মাস পর ওই কিশোরী অন্তঃসত্ত্বা হলে বিষয়টি প্রকাশ্যে আসে। চলতি বছরের ৪ এপ্রিল ওই কিশোরী সন্তান প্রসব করে। এ ঘটনায় কিশোরীর পিতা বাদী হয়ে মুলাদী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ওই মামলার পলাতক আসামি জিসানকে শনিবার চট্টগ্রামের খুলশী থানার শপিং মলের সামনে থেকে গ্রেফতার করা হয়।অন্যদিকে টাঙ্গাইলের ঘাটাইল থানার একটি হত্যা মামলার আসামি রাব্বিকে শনিবার দুপুরে বন্দর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত দুই আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে খুলশী ও বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।




Archives

Image
বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
Image
বরিশাল বিসিক শিল্প নগরী থেকে যুবকের লাশ উদ্ধার
Image
বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে আটক করে পুলিশে দিল জনতা