Current Bangladesh Time
শনিবার সেপ্টেম্বর ১৯, ২০২৬ ৫:১৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার 
Sunday July 26, 2026 , 1:01 pm
Print this E-mail this

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার

বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর উত্তর কাউনিয়া এলাকার বাসু মিয়ার গলি থেকে মোঃ তাহাসিন ইসলাম নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গত ২৫ জুলাই ২০২৬, শনিবার বিকেল ৫টার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। নিখোঁজ শিক্ষার্থী মোঃ তাহাসিন ইসলাম বরিশাল নগরীর বাসিন্দা এবং সে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। নিখোঁজের সময় তার পরনে ছিল সবুজ রঙের ট্রাউজার এবং গায়ে ছিল ব্রাজিলের জাতীয় দলের জার্সি। পরিবারের সদস্যরা জানান, বিকেল ৫টার পর থেকে তাহাসিনের খোঁজ না পেয়ে বিভিন্ন স্থানে সন্ধান করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। কোনো সহৃদয় ব্যক্তি নিখোঁজ শিক্ষার্থী মোঃ তাহাসিন ইসলামের সন্ধান পেয়ে থাকলে অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

যোগাযোগ :  ০১৭১২৪০৪৩০৭

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার।




Archives

Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
Image
রাজশাহীতে একটি ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক
Image
সোমবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী