Current Bangladesh Time
শুক্রবার সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা 
Friday July 24, 2026 , 11:37 am
Print this E-mail this

কারণে-অকারণে শারীরিক নির্যাতনের অভিযোগ

বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য শিলা ইসলাম (৩৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত শিলা ইসলাম গৈলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ও দুই কন্যাসন্তানের জননী ছিলেন। তাঁর স্বামী শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। শিলা তার দ্বিতীয় স্ত্রী ছিলেন। নিহতের বাবা আব্দুস সালাম হাওলাদারের অভিযোগ, কারণে-অকারণে তার মেয়েকে শারীরিক নির্যাতন করতেন মারুফ। ঘটনার দিন শুক্রবার বিকেলে সেরাল গ্রামের ভাড়া বাসায় অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে শিলা ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন। পরে প্রতিবেশীরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান।




Archives

Image
জরুরি বৈঠকে বসছে বিএনপির স্থায়ী কমিটি
Image
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
Image
কাঠালিয়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
Image
রাজশাহীতে একটি ফ্ল্যাট থেকে নারীসহ ওসি আটক
Image
সোমবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী