Current Bangladesh Time
বুধবার জুন ১০, ২০২৬ ৬:০০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের মহাসড়ক অবরোধ 
Monday May 4, 2026 , 7:17 pm
Print this E-mail this

আমতলার মোড়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এই প্রতিবাদ কর্মসূচি পালন

বরিশালে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের মহাসড়ক অবরোধ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বরিশাল মহানগর ছাত্রদলের কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। সোমবার (মে ৪) সন্ধ্যা ৬টার দিকে বরিশাল নগরীর আমতলার মোড়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। এ সময় মহানগর ছাত্রদলের কমিটিতে বঞ্চিত নেতাদের যথাযথ মূল্যায়নের দাবি জানান কেন্দ্রীয় নেতাদের নিকট। মহানগর ছাত্রদলের পদবঞ্চিত নেতা আসাদুল্লাহ হাওলাদার ও রেদওয়ান খান রাকিব জানান, আমরা দলের দুঃসময়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। হামলা-মামলা এবং জেল-জুলুমের শিকার হয়েছি। অথচ সদ্য ঘোষণা হওয়া মহানগর ছাত্রদলের কমিটি থেকে আমাদের ষড়যন্ত্রমূলকভাবে বাদ দেওয়া হয়েছে।তারা বলেন, তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়তে হলে সবার আগে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। আমরা সদ্য ঘোষিত মহানগর ছাত্রদলের কমিটির বিরোধীতা করছি না। আমরা চাই নবগঠিত কমিটিতে যেসব ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে তাদের অন্তর্ভুক্ত করা হোক। এদিকে মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। এতে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীসাধারণ এবং শ্রমিকদের। পরে বিএনপি এবং যুবদল নেতাদের আশ্বাসে অবরোধ তুলে দেন ছাত্রদল নেতাকর্মীরা।




Archives

Image
বরিশাল ডিআইজির কার্যালয় থেকে আরও দুই কালনাগিনী উদ্ধার
Image
নোয়াখালীতে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা, অস্ত্র জব্দ
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল আটক
Image
বরিশালে ডিবি পুলিশের অভিযান, ৬৬ কেজি গাঁজা উদ্ধার
Image
বরিশালে সাবেক ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি