Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩১, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ইজিবাইকের চাকায় ওড়না প্যাচিয়ে এক নারীর মৃত্যু 
Wednesday April 22, 2026 , 4:41 pm
Print this E-mail this

লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে, পরিবারকে অবগত

বরিশালে ইজিবাইকের চাকায় ওড়না প্যাচিয়ে এক নারীর মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ইজিবাইকের চাকায় ওড়না প্যাচিয়ে এক বিধবা নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় ইজিবাইকের চাকা ও গলার সাথে ওড়না প্যাচিয়ে এক বিধবা নারী গুরুতর আহত হন। এরপর তাঁকে স্থানীয়রা উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাঁর মৃত্যু নিশ্চিত করেন। নিহতের পরিবার সুত্রে জানা যায়, ২১ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ টার দিকে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ওলান কাঠী গ্রামের মৃত রব হাওলাদার স্ত্রী জাহানারা বেগম (৬৫) বাড়ি থেকে চাচাতো দেবর কামাল হাওলাদার (৫০) ও তার স্ত্রী রেবেকা সুলতানা (৪০)-কে সাথে নিয়ে রহমতপুর থেকে ইজিবাইকযোগে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর সুইস হাসপাতালে ডাক্তার দেখাতে যাওয়ার পথে দুপর ১২ টার দিকে ইজিবাইকের চাকা ও গলার সাথে ওড়না প্যাচিয়ে মাটিতে লুটে পরে। পরে হাসপাতালে নেয়া হলেও প্রাণ রক্ষা হয়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ উজিরপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের খোঁজ মিলেছে এবং তাদেরকে বিষয়টি অবহিত করা হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: রকিবুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং পরিবারকে জানানো হয়েছে।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার