Current Bangladesh Time
শনিবার এপ্রিল ১৮, ২০২৬ ৮:৩০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয় : বরিশালে স্পিকার 
Thursday April 16, 2026 , 3:31 pm
Print this E-mail this

গণতন্ত্রের প্রতি তাদের ঐকান্তিক আগ্রহ বেড়েছে : হাফিজ উদ্দিন আহমদ

গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয় : বরিশালে স্পিকার


জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোলা সফরের অংশ হিসেবে দুপুর ১২টায় বরিশাল সার্কিট হাউজে অবস্থানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হাফিজ উদ্দিন আহমদ বলেন, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে, সেই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম হবে। স্পিকার বলেন, বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার থেকে রাজনীতির প্রতি মানুষের বেশি আকর্ষণ। বাংলাদেশ স্বাধীন হয়েছে রাজনৈতিক আগ্রহের কারণে। যখন স্বৈরশাসন মানুষের ওপর চেপে বসেছে, তখন ছাত্র-যুবকরাই জনগণের পক্ষ থেকে রাজপথে নেমে এসে স্বৈরশাসনের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থাকে আবার প্রবর্তন করেছে। তিনি বলেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সম্প্রীতি অর্জন সম্ভব নয়, সেই দিক দিয়ে রাজনীতির একটি ভালো দিক লক্ষ্য করেছি। সাধারণ মানুষের সচেতনতা বেড়েছে। গণতন্ত্রের প্রতি তাদের ঐকান্তিক আগ্রহ বেড়েছে। এটি দেশকে অনেক এগিয়ে নেবে।




Archives
Image
বরিশালে ঘন ঘন লোডশেডিং, বিপর্যস্ত জনজীবন
Image
গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয় : বরিশালে স্পিকার
Image
বরিশালের বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে বিসিসি ও ‘প্র্যাকটিক্যাল অ্যাকশন’র সাথে আলোচনা সভা
Image
বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসকের ফরিদপুর বর্জ্য শোধনাগার প‌রিদর্শন
Image
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে নববর্ষ বরণ ও ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্বোধন