|
অনুষ্ঠানে নববর্ষ উদযাপনের পাশাপাশি বইপড়া ও সাংস্কৃতিক চর্চার গুরুত্বারোপ
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজে নববর্ষ বরণ ও ভ্রাম্যমাণ লাইব্রেরির উদ্বোধন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পহেলা বৈশাখ উপলক্ষে বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের আয়োজনে শুভ বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি সাংস্কৃতিক সংঘের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ মো: লিটন রাব্বানীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন-বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সমন্বয়কারী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন-বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিকাল ও সিভিল বিভাগের বিভাগীয় প্রধান অমল কৃষ্ণ রায়, ইঞ্জিনিয়ারিং কলেজের জেনারেল সায়েন্স ও হিউম্যানিটিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মো: তারেক হোসেন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান সবুজ আহমেদ, রসায়ন বিভাগের শিক্ষক জাহাঙ্গীর আলম, গণিত বিভাগের শিক্ষক মো: নূরুল আলম, ভ্রাম্যমাণ লাইব্রেরির কর্মকর্তা অমিত কুমার দাস এবং সহকারী লাইব্রেরিয়ান রাসেল চৌধুরী। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন অনয়, মো: খাইরুজ্জামান টুটুল, সাকিব হোসেন বায়েজিদ এবং রফিকুল ইসলাম আরিফ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইসরাত জাহান রত্না। অনুষ্ঠানে নববর্ষ উদযাপনের পাশাপাশি বইপড়া ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরা হয়।
Post Views: ০
|
|