Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩১, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ইয়াবা ও নগদ টাকাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী কিসলু গ্রেফতার 
Wednesday April 15, 2026 , 2:11 pm
Print this E-mail this

৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৩২৫ টাকা উদ্ধার

বরিশালে ইয়াবা ও নগদ টাকাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী কিসলু গ্রেফতার


মুক্তখবর ডেস্ক  বরিশালে ইয়াবা ও নগদ টাকাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। গত রবিবার (এপ্রিল ১২) রাত সাড়ে ১০টার দিকে নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বরিশাল মেট্রোপলিটন পুলিশ-এর এয়ারপোর্ট থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি কামরুল ইসলাম ওরফে কিসলু (৪২)। তিনি কাউনিয়া থানার ১ নম্বর ওয়ার্ডের মধুমিয়ার পোল এলাকার বাসিন্দা। অভিযানকালে তার কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৩২৫ টাকা উদ্ধার করা হয়। এসময় পুলিশ সূত্রে আরও জানা যায়, কামরুল ইসলাম ওরফে কিসলুর বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ১৭টি মামলা রয়েছে। এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার