Current Bangladesh Time
সোমবার আগস্ট ৩১, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন 
Friday April 10, 2026 , 12:10 pm
Print this E-mail this

সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুদ রানা নির্বাচিত

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মো: রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মো: মাসুদ রানা নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল। এক বছর মেয়াদি নয় সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি পদে মেহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ জাইফ, দপ্তর সম্পাদক পদে এনামুল হোসেন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম হৃদয় এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো: আলিব উদ্দিন নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তামজিদ হোসেন মজুমদার এবং তৌফিক হাসান তপু।নির্বাচনে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক আব্দুল আলিম বছির, সহকারী অধ্যাপক মো: ফরহাদ উদ্দীন, সাংবাদিক সমিতির সদ্য সাবেক সভাপতি মো: জাহিদ হোসেন এবং নাজমুজ সাকিব। এদিন নির্বাচনি কার্যক্রম পরিদর্শন করেন-বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম, সাংবাদিক সমিতির উপদেষ্টামণ্ডলী এবং বরিশালে কর্মরত বিভিন্ন সংবাদকর্মী।




Archives

Image
সাংবাদিক সাগর-রুনি হত্যায় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী!
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসরিনের উদ্যোগ বরিশালে প্রস্তুতি সভা
Image
কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা
Image
বরিশালে ৬% ‘কমিশন’ নেওয়া এলজিইডির প্রকল্প পরিচালক জামালকে ঘিরে প্রশ্ন!
Image
বরিশালে এক হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার