Current Bangladesh Time
শুক্রবার জুলাই ১৭, ২০২৬ ১০:১৪ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মাদকবিরোধী অভিযান, ১৩৫পিচ ইয়াবাসহ আটক ১ 
Saturday April 4, 2026 , 1:07 pm
Print this E-mail this

আটককৃতর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের

বরিশালে মাদকবিরোধী অভিযান, ১৩৫পিচ ইয়াবাসহ আটক ১


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে কাউনিয়া থানাধীন কাগাশুরা থেকে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শুক্রবার (এপ্রিল ৩) রাত সাড়ে ৮টার দিকে কাগাশুরা এলাকাী মুন্সি বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অভিযুক্ত মোঃ সাইফুল ইসলাম (৩৮)-এর বসবাসকৃত দুইতলা ভবনের নিচতলার একটি শয়নকক্ষে তার পরিহিত ট্রাউজারের সামনের ডান পকেটে থাকা একটি কালো রঙের অ্যালুমিনিয়ামের টর্চলাইটের ভেতর থেকে ব্যাটারিবিহীন অবস্থায় লুকানো ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত হলেন, কাগাশুরা গ্রামের মুন্সি বাড়ির বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম পুত্র সাইফুল ইসলাম। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে জানা যায়, আটককৃতর বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ডিএনসি জানিয়েছে, মাদকবিরোধী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
Image
বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
Image
বরিশালের পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি : পুলিশকে মামলা করার নির্দেশ আদালতের