Current Bangladesh Time
শুক্রবার জুলাই ১৭, ২০২৬ ১:৪৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » নিজ নির্বাচনী এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় তথ্যমন্ত্রীর 
Saturday March 21, 2026 , 1:10 pm
Print this E-mail this

সব মত ও পথের মানুষের জন্য একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ার আশা ব্যক্ত

নিজ নির্বাচনী এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় তথ্যমন্ত্রীর


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : নিজ নির্বাচনী এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি। শনিবার (মার্চ ২১) সকালে বরিশালের গৌরনদী সরকারি কলেজ জামে মসজিদে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ শুভেচ্ছা জানান। এ সময় তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিনের প্রতিকূলতার পর দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই সরকারের মেয়াদকালের শুরুর দিকেই ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়া নি:সন্দেহে সৌভাগ্যের বিষয়। এছাড়া নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দেশে যে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছে, তা ধরে রাখা এবং আরও দীর্ঘায়িত করা সবার দায়িত্ব। ভবিষ্যতে সব মত ও পথের মানুষের জন্য একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলার আশাবাদও ব্যক্ত করেন তিনি। যারা ঈদের জামাতে অংশ নিতে পারেননি, তাদের জন্যও দুঃখ প্রকাশ করেন তিনি। পাশাপাশি বর্তমান সরকার দেশের উন্নয়ন ও কল্যাণে যেন নির্বিঘ্নে কাজ করে যেতে পারে, সে জন্য সবার কাছে দোয়া কামনাও করেন তিনি। নামাজ শেষে তিনি মুসল্লি, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় জনগণের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে বরিশাল-১ আসনের জনগণসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, এমপি।




Archives

Image
যুক্তরাষ্ট্রে স্টুডেন্ট ভিসায় বড় পরিবর্তন, বিপাকে শিক্ষার্থীরা
Image
বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি যশোর থেকে আটক
Image
বরিশালে শিশুকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
Image
বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে আর্চ গার্ডার সেতুর নির্মাণ সম্পন্ন
Image
বরিশালের পর্যটনকেন্দ্রে চাঁদাবাজি : পুলিশকে মামলা করার নির্দেশ আদালতের