Current Bangladesh Time
সোমবার জুলাই ২৭, ২০২৬ ৯:১৫ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল অঞ্চলের ৩ লঞ্চের রুট পারমিট বাতিল 
Saturday December 27, 2025 , 5:09 pm
Print this E-mail this

দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন, মামলা দায়েরের প্রস্তুতি

বরিশাল অঞ্চলের ৩ লঞ্চের রুট পারমিট বাতিল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : চাঁদপুরের মেঘনা ও নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে পৃথক লঞ্চ দূর্ঘটনায় ৬ জন নিহতের ঘটনায় বরিশাল অঞ্চলের ৩টি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো: জুলফিকার। জানা গেছে, গত বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা শেষে নেতাকর্মীরা অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে করে ঝালকাঠিতে ফিরছিলেন। রাত ২টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ভোলার ঘোষেরহাট থেকে ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের সাথে এমভি এ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সংঘর্ষ হয়। এতে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের ৪ যাত্রী নিহত হয়।

এ ঘটনায় এমভি এ্যাডভেঞ্চার-৯ এবং এমভি জাকির সম্রাট-৩ এর রুট পারমিট বাতিল করে দেয় বিআইডব্লিউটিএ। অন্যদিকে একই দিন রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে বরিশাল-ঢাকা রুটের যাত্রীবাহী সুন্দরবন-১৬ লঞ্চের ধাক্কায় একটি বালুবাহী বাল্কহেড ডুবে যায়। এ ঘটনার পর শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে দুই শ্রমিকের লাশ উদ্ধার করে নৌ-পুলিশ। নিহতরা হলেন-পটুয়াখালীর দুমকি উপজেলার শাকিল আহমেদ (২৪) ও ঝালকাঠির রাজাপুর এলাকার মোহাম্মদ হাসান (২০)। তারা দু’জনই বাল্কহেডের লস্কর ছিলেন। এ ঘটনার পর সুন্দরবন-১৬ লঞ্চটি জব্দ করে নৌ-পুলিশ। একই সঙ্গে লঞ্চটির স্টাফদের পুলিশ হেফাজতে নিয়ে ওই লঞ্চের রুট পারমিট বাতিল করে বিআইডব্লিউটিএ। বরিশাল বিআইডব্লিউটিএর ট্রাফিক ইন্সপেক্টর মো: জুলফিকার বলেন, একাধিক লঞ্চের সংঘর্ষে হতাহতের ঘটনায় অ্যাডভেঞ্চার-৯, সুন্দরবন-১৬ এবং এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




Archives

Image
বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
Image
বরিশাল বিসিক শিল্প নগরী থেকে যুবকের লাশ উদ্ধার
Image
বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে আটক করে পুলিশে দিল জনতা