Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ২৮, ২০২৬ ২:০২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পবিত্র ঈদুল আজহায় ১০ দিন ছুটির সিদ্ধান্ত 
Tuesday May 6, 2025 , 9:49 pm
Print this E-mail this

আগের দুই শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত

পবিত্র ঈদুল আজহায় ১০ দিন ছুটির সিদ্ধান্ত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ১০ দিন ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। তবে কবে থেকে শুরু হয়ে কবে শেষ হবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। ঈদের আগে ১৭ ও ২৪ মে অর্থাৎ দুই শনিবার সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার (৬ মে) উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন। সভায় উপদেষ্টা পরিষদ সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর খসড়া অনুমোদন করেছেন বলেও স্ট্যাটাসে উল্লেখ করেন প্রেস সচিব। এদিকে সভা সূত্রে জানা গেছে, চাঁদ দেখা সাপেক্ষ আগামী ৭ জুন বাংলাদেশে কোরবানির ঈদ হতে পারে। সে হিসেবে ঈদুল আজহার ছুটি আগামী ৫ জুন শুরু হয়ে ১৪ জুন শেষ হতে পারে। পবিত্র ঈদুল ফিতরে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিন ছুটি ছিল। ঈদ উপলক্ষ্যে পাঁচ দিন ছুটি ঘোষণা করেছিল সরকার। এর সঙ্গে যুক্ত হয় ৩ দিনের সাপ্তাহিক ছুটি এবং একদিনের নির্বাহী আদেশে ছুটি।




Archives

Image
বরিশাল নগরী থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
Image
আন্দোলন প্রত্যাহার করল ককরোচ জনতা পার্টি
Image
আহত সাংবাদিকের পাশে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি
Image
বরিশাল বিসিক শিল্প নগরী থেকে যুবকের লাশ উদ্ধার
Image
বরিশালে মোটরসাইকেল ‍চুরির সময় চারজনকে আটক করে পুলিশে দিল জনতা