Current Bangladesh Time
বুধবার জুন ১০, ২০২৬ ৪:০৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » পুলিশের ঊর্ধ্বতন ৬৪ কর্মকর্তার বদলি-পদায়ন 
Monday November 11, 2024 , 8:49 pm
Print this E-mail this

বিভিন্ন মন্ত্রণালয়-দপ্তর-বিভাগে ব্যাপক রদবদল চলছে

পুলিশের ঊর্ধ্বতন ৬৪ কর্মকর্তার বদলি-পদায়ন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ৬৪ কর্মকর্তাকে বদলি-পদায়ন করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব আবু সাঈদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি-পদায়ন করা হয়। এর মধ্যে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. নাজমুল করিম খানকে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা আদেশ শিগগিরই কার্যকর হবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর গঠিত হয় অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন মন্ত্রণালয়-দপ্তর-বিভাগে ব্যাপক রদবদল চলছে। পুলিশেও ব্যাপক রদবদল হয়েছে।




Archives

Image
বরিশাল শেবাচিমে শিশুর মরদেহ আটকে টাকা দাবির অভিযোগ
Image
বরিশাল ডিআইজির কার্যালয় থেকে আরও দুই কালনাগিনী উদ্ধার
Image
নোয়াখালীতে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা, অস্ত্র জব্দ
Image
বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষ, নারী নিহত
Image
বরিশালে ইজিবাইকের লাইসেন্স নবায়ন শুরু