Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ২০, ২০২৬ ৬:৫০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল মেডিকেলে ৬ দফা দাবিতে কর্মবিরতিতে শিক্ষানবীশ চিকিৎসকরা 
Sunday June 7, 2026 , 7:10 pm
Print this E-mail this

হঠাৎ করে কর্মবিরতি শুরু করায় চিকিৎসা সেবা বিঘ্নিত হচ্ছে-হাসপাতাল পরিচালক

বরিশাল মেডিকেলে ৬ দফা দাবিতে কর্মবিরতিতে শিক্ষানবীশ চিকিৎসকরা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ছয় দফা দাবিতে সারাদেশে শিক্ষানবীশ চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ও ক্লাস বর্জনের অংশ হিসেবে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবীশ চিকিৎসকরাও কর্মবিরতি শুরু করেছেন। বাংলাদেশ সমন্বিত ইন্টার্ন চিকিৎসক ঐক্য পরিষদের আহ্বানে রোববার সকাল থেকেই এ কর্মবিরতি শুরু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের শিক্ষানবীশ চিকিৎসক ডা: তানভীর রেজা। তবে কোনো ঘোষণা ছাড়া এমন কর্মবিরতি শুরু করায় হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রমে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা: এ কে ম মশিউল মুনীর। শিক্ষানবীশ চিকিৎসক ডা: তানভীর রেজা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক নোটিশে এফসিপিএস অধ্যয়নরত চিকিৎসকদের বেতন কাঠামোতে বৈষম্য সৃষ্টির প্রস্তাব এবং প্রশিক্ষণের অংশ হিসেবে দুই বছর উপজেলায় পদায়নের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। যা শিক্ষার অনুকুল পরিবেশ তৈরিতে ব্যর্থ হবে। তিনি বলেন, মন্ত্রালয়ের এসব প্রস্তাব চিকিৎসকদের জীবনযাত্রার মান, পেশাগত উন্নয়ন ও কর্মদক্ষতা হুমকির মুখে ফেলতে পারে। এছাড়াও গত কয়েকমাস ধরে চিকিৎসকদের উপর একাধিক সন্ত্রাসী হামলার বিরুদ্ধেও কোনো দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হয়নি।এই পরিস্থিতিতে দেশের অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালের মতো পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন, মেডিকেল কলেজের প্রথম থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের প্রতিদিন ১১টা থেকে ক্লাস বর্জন ও পরীক্ষা স্থগিতকরণ ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি। একই সাথে সকল মিড লেভেলের চিকিৎসকদের এই কর্মসুচিতে শামিল হওয়ার আহবান জানানো হয়েছে, বলেন এই শিক্ষানবীশ চিকিৎসক। শিক্ষানবীশ চিকিৎসকদের ছয় দফা দাবির মধ্যে আছে-এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটির প্রস্তাবনা বাতিল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এবং বিসিপিএস ভর্তি পরীক্ষার ফি কমিয়ে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে আনা, নতুন পে-স্কেল অনুযায়ী ইন্টার্নদের ভাতা ন্যূনতম ৩০ হাজার টাকা ও ট্রেইনিদের নবম গ্রেডে নির্ধারণ, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস স্বাস্থ্য চাকরিতে প্রবেশের বয়সীমা ৩৪ বছর করা এবং বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের জন্য শ্রম আইন ২০০৬ মেনে সুস্পষ্ট বেতন কাঠামো। এছাড়া নতুন মেডিকেল কলেজ অনুমোদন সাময়িকভাবে বন্ধ রেখে বিদ্যমান মানহীন মেডিকেল কলেজগুলোর শিক্ষা ও অবকাঠামোগত মান উন্নয়নে গুরুত্ব দেয়ার দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: একেএম মশিউল মুনীর বলেন, হাসপাতালে ২২০ জন ইন্টার্ন চিকিৎসক রয়েছেন। হঠাৎ করে তারা কর্মবিরতি শুরু করায় চিকিৎসা সেবা বিঘ্নিত হচ্ছে। আজকে অনেক অস্ত্রোপচার করা সম্ভব হবে না। যদিও এ কর্মবিরতি সারাদেশেই শুরু করেছে। তবু বিষয়টি নিয়ে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে আলোচনার চেষ্টা করছি, বলেন তিনি।




Archives

Image
বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বিসিসির বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
Image
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা
Image
অপ্রতিম হত্যা : সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩
Image
সাংবাদিক পুলক চ্যাটার্জীর মৃত্যুর কারণ জানতে শ্বেতপত্র প্রকাশের দাবি এমপি সরোয়ারের
Image
বরিশাল বিমানবন্দর থানার নতুন ওসি – রফিকুল ইসলাম