Current Bangladesh Time
রবিবার অক্টোবর ১৮, ২০২৬ ৩:৫০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষ, নারী নিহত 
Tuesday June 9, 2026 , 7:41 pm
Print this E-mail this

অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষ, নারী নিহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহি বাস ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রা যাত্রী মমতাজ বেগম (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ১২টার দিকে মহাসড়কের বাটাজোড় এলাকার কবি বাড়ির সামনে। মঙ্গলবার (জুন ৯) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো: মহসীন জানিয়েছেন, নিহত মমতাজ বেগম কালকিনি উপজেলার পূর্ব দর্শনা গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী। ওসি আরও জানান, ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহি বাসের সাথে বরিশালগামী মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রা যাত্রী ওই নারী নিহত হয়। এ ঘটনায় আহত আরো দু’জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ও মাহেন্দ্রা জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও ওসি উল্লেখ করেন।




Archives

Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Image
পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা