Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ১০, ২০২৬ ৩:১৭ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বিদ্যুৎ বিভাগের হেয়ালিপনায় ঝুলছে মরণ ফাঁদ! 
Wednesday May 29, 2024 , 11:05 pm
Print this E-mail this

উচ্চ ভোল্টের ঝুলন্ত তারটির জন্য প্রাণ সঙ্কায় ভুগছেন এলাকাবাসী

বরিশালে বিদ্যুৎ বিভাগের হেয়ালিপনায় ঝুলছে মরণ ফাঁদ!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর কাউনিয়া জান কিসিংহ রোডের পিছনের স্কুল এলাকাতে দীর্ঘদিন ধরে ঝুলছে ফাইভ লাইনের উচ্চ ভোল্ট সম্পন্ন তার। এ বিষয়ে স্থানীয় জনসাধারণ বারংবার বরিশাল আমানতগঞ্জ জোনাল বিদ্যুৎ অফিসে লিখিত অভিযোগ প্রদান করলে লাইনম্যান এসে ঝুলন্ত তারটি পরিদর্শন করে যায়। এরপরে আর কোন পদক্ষেপই নেয়িন তারা। স্থানীয় ভুক্তভোগী এলাকাবাসী বারংবার দ্বারস্থ হয় আমানতগঞ্জ বিদ্যুৎ অফিসের দায়িত্বরত প্রকৌশলী মনজুরুল আলম এর নিকট। এ বিষয়ে তার কাছে লিখিত অভিযোগ সহ এলাকাবাসী উপস্থিত হলেও কোন পদক্ষেপি নেননি তিনি। এ বিষয়ে স্থানীয় ভুক্তভোগীরা বরিশাল ৫ আসনের সংসদ সদস্য কর্নেল অবঃ জাহিদ ফারুক শামীম এর নিকট বিষয়টি জানালে, তিনি ভুক্তভোগীদের আবেদনপত্রে সুপারিশ করে প্রকৌশলী মনজুরুল আলমকে সমস্যাটির দ্রুত সমাধান করে জনসাধারণের দুর্ভোগ দূর করার জন্য বলেন। মন্ত্রীর সুপারিশ কৃত আবেদন প্রকৌশলী মনজুরুল আলমের নিকট এলাকাবাসী পুনরায় প্রদান করে আবেদন জানালে এ বিষয়ে কোনো ভ্রুক্ষেপি করেন না তিনি। উচ্চ ভোল্টের ঝুলন্ত তারটিতে অদ্য পর্যন্ত একজন শিশু ও একজন নারী বিদ্যুৎ স্পষ্ট হয়েছে। বর্তমান অবস্থাতে উচ্চ ভোল্টের ঝুলন্ত তারটির জন্য প্রাণ সঙ্কায় ভুগছেন এলাকাবাসী। এলাকাবাসীর দাবি উচ্চ ভোল্ট সম্পন্ন ঝুলন্ত তারটি বিকল্প বৈদ্যুতিক খাম্বা ব্যবহার করে স্থানান্তর করে এই মরন ফাঁদ থেকে এলাকাবাসীকে রক্ষা করতে দ্রুত ব্যবস্থা নিক বরিশালের বিদ্যুৎ বিভাগের কর্তৃপক্ষ।।




Archives

Image
এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম কান্ড
Image
হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা
Image
বরিশালে নারীর গোপন ভিডিও ধারণ করায় স্বেচ্ছাসেবক দল নেতাকে গণধোলাই
Image
বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল
Image
ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাব নির্বাচনের কমিশন গঠন