Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ১০, ২০২৬ ৪:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কারেন্ট জাল ও মাছ সহ আটক ৫ 
Friday May 3, 2024 , 5:39 pm
Print this E-mail this

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ

বরিশালে কারেন্ট জাল ও মাছ সহ আটক ৫


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে নৌ-পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমানে কারেন্ট জাল ও বিভিন্ন প্রজাতির মাছ সহ ৫ জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন বরিশাল অঞ্চলের নৌপুলিশে অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির। গত বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত বরিশালের কীর্তনখোলা, কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীত অভিযান পরিচালনা হয়। এসময় বরিশাল অঞ্চলে নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট পৃথক অভিযান চালিয়ে নদীতে পাতানো অবস্থায় ৫০ হাজার ১২৫ মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছ সহ ৫ জন জেলেকে আটক করা হয়েছে। এছাড়া ১টি নৌযান ও ১টি মোবাইল কোর্ট পরিচালিত হয় বলে জানাযায়। বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিন এর নির্দেশনায় নৌ-পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। বরিশাল অঞ্চলের নৌ-পুলিশের পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, বরিশালের কীর্তনখোলা, কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীতে নৌ-পুলিশ পৃথক অভিযান চালায়। এসময় বিপুল পরিমান কারেন্ট জাল ও মাছ সহ মোট ৫ জনকে আটক করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট ইউএনও এবং মৎস্য কর্মকর্তার অনুমতি নিয়ে অবৈধ কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।




Archives

Image
এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম কান্ড
Image
হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা
Image
বরিশালে নারীর গোপন ভিডিও ধারণ করায় স্বেচ্ছাসেবক দল নেতাকে গণধোলাই
Image
বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল
Image
ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাব নির্বাচনের কমিশন গঠন