Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ১০, ২০২৬ ৪:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে চার কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার 
Wednesday May 1, 2024 , 5:47 pm
Print this E-mail this

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের

বরিশালে চার কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ি গ্রেপ্তার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদীতে গাঁজা ও ইয়াবা সহ মাদক ব্যবসায়ি জসিম ফকির (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত পৌনে নয়টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ড বড় কসবা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জসিম ওই এলাকার আব্দুল মজিদ ফকিরের ছেলে। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো: মাজহারুল ইসলাম জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে এসআই হৃদয় চাকলাদার, ইলিয়াস মাহমুদ, এএসআই সুজন ও ফিরোজ রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চার কেজি গাঁজা ও ১০৩ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ি জসিমকে গ্রেপ্তার করে। এঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।




Archives

Image
এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম কান্ড
Image
হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা
Image
বরিশালে নারীর গোপন ভিডিও ধারণ করায় স্বেচ্ছাসেবক দল নেতাকে গণধোলাই
Image
বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল
Image
ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাব নির্বাচনের কমিশন গঠন