Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ১০, ২০২৬ ৫:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে বেড়াতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ কলেজছাত্রীর মরদেহ উদ্ধার 
Sunday April 14, 2024 , 6:17 pm
Print this E-mail this

ঘটনাস্থল থেকে ২০০ ফুট দূরত্বে লাশ ভেসে উঠে, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

বরিশালে বেড়াতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ কলেজছাত্রীর মরদেহ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বানারীপাড়ায় মামার শ্বশুর বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কলেজছাত্রী শান্তা ইসলামের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (এপ্রিল ১৪) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভেলুয়া নদীর মরিচবুনিয়া এলাকায় তাঁর মরদেহ ভেসে উঠে বলে জানিয়েছেন বিশারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত। এর আগে শনিবার বেলা ১১টার দিকে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন সিলেটের বাসিন্দা সৌদি প্রবাসী মো: সোহেল রানার মেয়ে শান্তা ইসলাম (১৮)। তিনি মহাখালী টিঅ্যান্ডটি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত বলেন, উপজেলার মরিচবুনিয়া গ্রামে ওই তরুণীর মামার শ্বশুর বাড়ি। সেখানে বেড়াতে এসে তিনি নদীতে গোসল করতে যান। সাঁতার না জানায় স্রোতে তলিয়ে নিখোঁজ হন। রোববার বেলা ১০টার দিকে ঘটনাস্থল থেকে ২০০ ফুট দূরত্বে তাঁর লাশ ভেসে উঠে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন। ইউপি চেয়ারম্যান আরও বলেন, শান্তার মরদেহ ঢাকা নিয়ে যাওয়া হবে। পরে বনানীতে তার দাদীর কবরে পাশে তাঁকে দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে। বরিশাল সদর নৌ-ফায়ার স্টেশনের ডুবুরি মো. রাব্বি শেখ জানান, তাদের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই মরদেহ ভেসে উঠে। তখন তারা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।




Archives

Image
এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম কান্ড
Image
হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা
Image
বরিশালে নারীর গোপন ভিডিও ধারণ করায় স্বেচ্ছাসেবক দল নেতাকে গণধোলাই
Image
বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল
Image
ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাব নির্বাচনের কমিশন গঠন