Current Bangladesh Time
বুধবার জুন ১০, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলার লালমোহনে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি 
Monday February 19, 2024 , 9:51 pm
Print this E-mail this

চুরির ঘটনায় তিন চোরকে মালামালসহ আটক

ভোলার লালমোহনে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ভোলার লালমোহনে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরদল মটরসাইকেল, ল্যাপটপ, রাউডার, স্বর্ণলংকার, নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে গেছে।জানা যায়, পৌরসভার ৫নং ওয়ার্ড সবুজবাগ জব্বার জান্টু মিয়ার বাসায় ভাড়া থাকেন ওহিদুননবী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আকবর হোসেন। আকবর হোসেনের আত্নীয় মাওলানা আল এমরান জানায়, সোমবার (ফেব্রুয়ারি ১৯) সকালে স্কুলের কাজে বরিশাল যান আকবর হোসেন। দুপুরে তার স্ত্রী পৌরসভার ওয়েষ্টার্ণ পাড়ায় বোনের বাসায় দাওয়াত খেতে যান বাসা তালা মেরে। বাসা ফাঁকা পেয়ে চোরেরদল বাসার জানালার গ্রীল কেটে বাসায় ঢুকে বাসার আলমারি, সোকেজ, ট্রাংক ভেঙ্গে স্বর্ণলংকার, নগদ টাকা, চেকবই, মোবাইল, রাউডার ও তার ব্যবহৃত হিরো মটরসাইকেলটি নিয়ে যায়। সন্ধ্যার পূর্বে বাসায় এসে মাওলানা আকবরের স্ত্রী ভিতর থেকে দরজা বন্ধ দেখতে পেয়ে বাসার পিছনে গিয়ে দেখেন পিছনের দরজা খোলা। পাশে জানালার গ্রীল কাটা। বাসার ভিতরে ঢুকে দেখেন পুরো বাসা তছনছ। তার ডাকাডাকিতে ওই এলাকার মানুষজন চলে আসে এই ঘটনা দেখতে পায়। এলাকাবাসীর ধারণা এই এলাকার লোকজনের সহায়তায় এমন ঘটনা ঘটেছে। তানাহলে চোরেরদল কিভাবে জানলো দুপুরে বাসায় কেউ নেই? এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ এসএম মাহাবুব-উল আলম জানান, চুরির ঘটনায় তিন চোরকে মালামালসহ আটক করা হয়েছে। চোরেরা ঢাকা থেকে লালমোহনে এসেছে। তবে মোটরসাইকেল এখনো উদ্ধার করা যায়নি। উদ্ধারের চেষ্টা চলছে।




Archives

Image
বরিশাল ডিআইজির কার্যালয় থেকে আরও দুই কালনাগিনী উদ্ধার
Image
নোয়াখালীতে প্রকাশ্যে গুলি করে হত্যা চেষ্টা, অস্ত্র জব্দ
Image
বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষ, নারী নিহত
Image
বরিশালে ইজিবাইকের লাইসেন্স নবায়ন শুরু
Image
বরিশালে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাসেল আটক