Current Bangladesh Time
সোমবার অক্টোবর ১৯, ২০২৬ ২:৫৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ভোলার লালমোহনে বড়শিতে মাছ শিকার করে জিতলেন ৮ লাখ টাকার প্রাইজবন্ড 
Tuesday January 23, 2024 , 11:02 pm
Print this E-mail this

সজীব নামে এক যুবকের বড়শিতে ৭ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ ধরা পড়ে

ভোলার লালমোহনে বড়শিতে মাছ শিকার করে জিতলেন ৮ লাখ টাকার প্রাইজবন্ড


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মাছ শিকার প্রতিযোগিতায় অংশ নিয়ে ৮ লাখ টাকার প্রাইজবন্ড জিতলেন ভোলার লালমোহন উপজেলার নাজমুল আলম সজীব নামে এক যুবক। মাছ ধরতে ৬০ হাজার টাকার টিকিট কাটেন তিনি। এরপর বরিশালের বাকেরগঞ্জের বরিশাল ফিশিং জোন (বৈরম খাঁ) দীঘিতে বড়শি পেতে মাছ ধরা শুরু করেন যুবক সজীব। মাছ ধরার একপর্যায় তার বড়শিতে ধরা পড়ে ৭ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ; যা ছিল সব প্রতিযোগীদের ধরা মাছের মধ্যে সর্বোচ্চ ওজনের; যার ফলে তিনি প্রথম স্থান অর্জন করেন। প্রথম স্থান অর্জনের কারণে তিনি জিতেন ৮ লাখ টাকার প্রাইজবন্ড। গত শনিবার এ প্রাইজবন্ড জিতেন যুবক সজীব। তিনি লালমোহন পৌরসভার উত্তর বাজারের মো. আলমগীর মিয়ার ছেলে। যুবক নাজমুল আলম সজীব বলেন, ২০২০ সাল থেকে বড়শি দিয়ে মাছ শিকার শুরু করি। তখন থেকে স্বপ্ন ছিল দেশের বিভিন্ন স্থানে গিয়ে মাছ শিকার করব। সে অনুযায়ী ২০২৩ সালে প্রথম ২০ হাজার টাকার টিকিট কেটে বরিশাল ফিশিং জোনে মাছ শিকার করতে যাই। এরপর ২০২৪ সালের ২০ জানুয়ারি তৃতীয়বারের মতো ৬০ হাজার টাকার টিকিট কেটে আবারো সেখানে মাছ শিকার করতে যাই। তিনি আরও বলেন, এ দিন সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মাছ শিকার করি। এর মধ্যে আমার বড়শিতে ৭ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি কাতলা মাছ ধরা পড়ে। যার জন্য সব প্রতিযোগীর মধ্যে আমি প্রথম স্থান অর্জন করি। এজন্য আমাকে ৮ লাখ টাকার প্রাইজবন্ড দেন আয়োজকরা। এ অর্জনের জন্য আমি অত্যন্ত খুশি। সামনের দিকে নিরাপদে মাছ শিকার করতে সবার কাছে দোয়া কামনা করছি।




Archives

Image
মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার
Image
বরিশালের পূজামণ্ডপে নিরাপত্তায় তৎপর পুলিশ
Image
বরিশালে আত্মহত্যার চেষ্টাকারী তরুণীকে উদ্ধারে পুলিশ, মিলল ৫০০ পিস ইয়াবা
Image
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
Image
পিরোজপুরের কাউখালীতে অস্বাস্থ্যকর ও পঁচা খাবার বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা