Current Bangladesh Time
শুক্রবার মার্চ ৬, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ২৭৫ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক 
Tuesday September 19, 2023 , 5:09 pm
Print this E-mail this

থানায় সোপর্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের

বরিশালে ২৭৫ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর পলাশপুর থেকে ২৭৫ পিস ইয়াবাসহ মিলন শেখ (২০) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার ভোররাতে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর কালেমা চত্ত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মিলন পলাশপুর প্রথম গলির মৃত নূর ইসলাম শেখের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার ভোররাত পৌণে ৪ টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর কালেমা চত্ত্বর এলাকায় অভিাযান চালিয়ে মিলন শেখকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৭৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে কাউনিয়া থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।




Archives
Image
বরিশালে প্রকাশ্যে শিক্ষাবোর্ড কর্মকর্তার ওপর হামলা, থানায় অভিযোগ
Image
তথ্যপ্রযুক্তির এই যুগে নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী
Image
ভিভিআইপি মর্যাদায় কী কী সুবিধা পাবেন ড. ইউনূস
Image
বরিশালে টিকটক ভিডিও বানাতে গিয়ে প্রাণ গেলো স্কুল ছাত্রের!
Image
বরিশাল আইনজীবী সমিতির মনোনয়নপত্র বিতরণকে কেন্দ্র করে হট্টগোল