Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ২৮, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী 
Monday July 27, 2026 , 6:17 pm
Print this E-mail this

প্রকল্পটি যদি সুন্দরভাবে শেষ করতে পারি, জাতি এ বৃক্ষ রোপনের সুফল ভোগ করবে

বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : তথ্য মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বৃক্ষ রোপনের কাজটা যেমন চ্যালেঞ্জ তেমনি তার চেয়ে বড় চ্যালেঞ্জ এর পরিচর্যা নিশ্চিত করা। সে কারণে প্রশাসনের মাধ্যমে যে এলাকায় বৃক্ষ রোপন করা হবে সেখানের জনগনকে সম্পৃক্ত করে পরিচর্যার জন্য আমরা আলোচনা করছি। সোমবার সকালে বরিশাল সদর উপজেলার স্বনির্ভর খালের দুইপাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে মন্ত্রী আরও বলেছেন-প্রকল্পটি যদি সুন্দরভাবে শেষ করতে পারি, তবে জাতি এ বৃক্ষ রোপনের সুফল ভোগ করবে। বরিশাল সফরের শুরুতেই পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের স্বনির্ভর খালের দুই পাড়ে এ কর্মসূচির উদ্বোধনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকার সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। পরে অতিথিরা খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। সবুজায়ন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী সার্কিট হাউজ মিলনায়তনে বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করণীয় বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম