Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ২ 
Sunday May 28, 2023 , 12:49 pm
Print this E-mail this

ট্রাক ও মাইক্রোবাস উদ্ধার, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ২


মুক্তখবর ডেস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে একটি দ্রুতগামী ট্রাক যাত্রীসহ একটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। রোববার (২৮ মে) সকাল ৮টার দিকে উপজেলার শহীদনগর এম এ জলিল হাইস্কুলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-দাউদকান্দি উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুস সাত্তার (৬২) ও একই উপজেলার কেতান্দি গ্রামের আব্দুল জলিল (৬৫)। বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, কুমিল্লা থেকে মাইক্রোবাসটি মহাসড়ক হয়ে দাউদকান্দিতে যাচ্ছিল। এসময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে দুটি বাহনই উল্টে গিয়ে এই হতাহতের ঘটনা ঘটে। এসময় দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাসটি মহাসড়কের পাশে গর্তে গিয়ে পড়ে। এতে দুইজন নিহত ও কয়েকজন আহত হন।দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।




Archives

Image
ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষ : বাস পুকুরে, আহত ১৫
Image
বরিশালে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা
Image
বর্জ্য মুক্ত সবুজ বরিশাল গড়তে টিআইবি ও বিসিসির যৌথ উদ্যোগ
Image
বরিশালে ডেঙ্গুর হানা, ৬ জেলায় আক্রান্ত সাড়ে ৬ হাজার, মৃত্যু ৯
Image
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন