Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » সাব-লিড-১ » বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে র‌্যালি, আনন্দ-মিছিল 
Tuesday September 1, 2026 , 5:37 pm
Print this E-mail this

নগরীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, খণ্ড খণ্ড মিছিল

বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে র‌্যালি, আনন্দ-মিছিল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আনন্দ-মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নগরীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নির্ধারিত স্থানে জড়ো হতে থাকেন। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগান দেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান। র‌্যালিতে বিএনপি নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। দীর্ঘদিন পর দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। কর্মসূচিতে উপস্থিত ছিলেন-বরিশাল সদর-৫ আসনের এমপি মজিবুর রহমান সরোয়ার, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারসহ মহানগর বিএনপি ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। এছাড়াও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতা-কর্মীরা র‌্যালি ও আনন্দ-মিছিলে অংশ নেন। র‌্যালি শেষে নেতৃবৃন্দ বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়, বরং দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও রাজনৈতিক বহুত্ববাদ প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ দিন। তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও আদর্শকে সামনে রেখে দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। নেতারা আরও বলেন, দেশের মানুষের ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। ভবিষ্যতেও জনগণের পাশে থেকে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিকে ঘিরে বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মসূচিতে মহানগর বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি তৃণমূল পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।




Archives

Image
বরিশালে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা
Image
বর্জ্য মুক্ত সবুজ বরিশাল গড়তে টিআইবি ও বিসিসির যৌথ উদ্যোগ
Image
বরিশালে ডেঙ্গুর হানা, ৬ জেলায় আক্রান্ত সাড়ে ৬ হাজার, মৃত্যু ৯
Image
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি