Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ৭:২০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 
Tuesday September 1, 2026 , 6:21 pm
Print this E-mail this

সংগঠনের অগ্রগতি, সাংবাদিকদের ঐক্য, পেশাগত অধিকার ও নিরাপত্তা নিয়ে আলোচনা

বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় দক্ষিণ আলেকান্দা সংগঠনের কার্যালয়ে কেক কাটা, মিষ্টি বিতরণ ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক আজকের পরিবর্তনের প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বাণীর প্রকাশক ও সম্পাদক মামুন-অর-রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও সভাপতি ওয়াছেপ উদ্দিন আহমেদ (দিপু তালুকদার)। এ সময় উপস্থিত ছিলেন-দৈনিক দেশের পত্রের ব্যুরো প্রধান নুর মোহাম্মদ আরিফ, বরিশাল বাণী’র বার্তা সম্পাদক এম সাইফুল ইসলাম, দৈনিক আজকের তালাশের রিপোর্টার নূরে আলম উজ্জ্বল, দৈনিক নিউজ টাইম বিডির প্রকাশক ও সম্পাদক হাসান হাওলাদার এবং দৈনিক আজকের তালাশের বার্তা সম্পাদক মোঃ শাহাদাত হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়। পরে সংগঠনের অগ্রগতি, সাংবাদিকদের ঐক্য, পেশাগত অধিকার ও নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শেষপর্বে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সাংবাদিকদের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় অতিথিদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।




Archives

Image
বরিশালে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা
Image
বরিশালে ডেঙ্গুর হানা, ৬ জেলায় আক্রান্ত সাড়ে ৬ হাজার, মৃত্যু ৯
Image
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Image
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে নাসরিনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি
Image
শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে : নুরুল হক নুর