Current Bangladesh Time
বুধবার সেপ্টেম্বর ২, ২০২৬ ৯:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত কয়েকজন 
Tuesday September 1, 2026 , 3:27 pm
Print this E-mail this

র‌্যালিতে সামনে থাকা ও স্লোগান দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতি

বরিশালে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত কয়েকজন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সংঘর্ষে জড়ালেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে অশ্বিনী কুমার টাউন হল ও এর আশপাশে এ ঘটনা ঘটে। জানা গেছে, র‌্যালিতে সামনে থাকা ও স্লোগান দেওয়াকে কেন্দ্র করে নগরীর সদর রোড এলাকায় ছাত্রদলের দুই পক্ষের মধ্যে কয়েক দফা হাতাহাতি ও ধাওয়া—পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে সেখানে জড়ো হন। এসময় মিছিলের অবস্থান, সামনে যাওয়ার চেষ্টা এবং স্লোগান দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা—কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম দফার উত্তেজনার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও পরে আবার দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। এতে কর্মসূচিতে আসা নেতাকর্মী ও আশপাশের পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছাত্রদলের ওয়ার্ড পর্যায়ের কয়েকজন নেতাকর্মী এ ঘটনায় আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দলীয় কার্যালয় ও টাউন হলের মঞ্চ থেকে বিএনপির জ্যেষ্ঠ নেতারা মাইকযোগে উত্তেজিত নেতাকর্মীদের শান্ত হওয়ার আহ্বান জানান। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্য ও দলীয় নেতাদের হস্তক্ষেপে দুই পক্ষকে সরিয়ে দেওয়া হয়। এরপর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মূল র‌্যালি ও অন্যান্য কর্মসূচি অনুষ্ঠিত হয়।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ইসলাম বলেন, কর্মসূচিকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। পুলিশ ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।




Archives

Image
ঢাকা-বরিশাল মহাসড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষ : বাস পুকুরে, আহত ১৫
Image
বরিশালে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা
Image
বর্জ্য মুক্ত সবুজ বরিশাল গড়তে টিআইবি ও বিসিসির যৌথ উদ্যোগ
Image
বরিশালে ডেঙ্গুর হানা, ৬ জেলায় আক্রান্ত সাড়ে ৬ হাজার, মৃত্যু ৯
Image
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিভাগীয় সাংবাদিক ঐক্য পরিষদ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন