Current Bangladesh Time
শুক্রবার জুলাই ৩১, ২০২৬ ১:৩৩ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে মুক্তিযোদ্ধার জাল সনদ দিয়ে নারী কনস্টেবল পদে চাকুরি 
Tuesday September 4, 2018 , 7:14 pm
Print this E-mail this

অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মারুফ আহম্মেদ তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন

বরিশালে মুক্তিযোদ্ধার জাল সনদ দিয়ে নারী কনস্টেবল পদে চাকুরি


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মুক্তিযোদ্ধার জাল সনদ দিয়ে নারী কনস্টেবল পদে চাকুরি নেয়ার অভিযোগে ভূয়া মুক্তিযোদ্ধাসহ নারী কনস্টেবলকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। সোমবার ৩ সেপ্টেম্বর বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মারুফ আহম্মেদ তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। জেল হাজতে প্রেরণকৃতরা হলেন, বরিশাল সদর উপজেলার চরকেউটিয়া এলাকার মৃত করিম গাজীর ছেলে ভূয়া মুক্তিযোদ্ধা ও সাবেক সুবেদার আব্দুল লতিফ গাজী এবং তার মেয়ে নারী কনস্টেবল মিল্কী আক্তার। মামলার বরাত দিয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার জিআরও এসআই খোকন জানান, মুক্তিযোদ্ধা কোটায় ভূয়া মুক্তিযোদ্ধার সনদ দিয়ে ২০১০ সালের ২০ ফেব্রুয়ারী নারী কনস্টেবল মিল্কী আক্তার চাকুরী পায়। পরে মিল্কীর আক্তারের পিতা সাবেক সুবেদার আব্দুল লতিফ গাজী মুক্তিযোদ্ধা সনদ বাছাই শেষে জানা যায় সনদটি জাল। এর আগে ৬ মাসের ট্রেনিং শেষ করে বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগদান করে নারী কনস্টেবল মিল্কী আক্তার। পরে পুলিশ হেডকোটার্সের নির্দেশে রিজার্ভ পুলিশের এসআই কবির হোসেন ২০১৮ সালের ৩০ মে বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। সোমবার আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক উভয়কে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।




Archives

Image
বরিশালে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা
Image
বরিশালে ডিম-পাউরুটি কাণ্ডে বিভাগীয় মামলার পর এবার অধিকতর তদন্ত কমিটি গঠিত
Image
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : বরিশালে তথ্যমন্ত্রী
Image
ঝালকাঠিতে প্রেসক্রিপশন ছাড়াই যৌন উত্তেজক ওষুধ বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা
Image
বরিশালে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ধস, তদন্তে দুই টিম