Current Bangladesh Time
রবিবার আগস্ট ২, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে তিনশ বছরের পুরনো জমিদার বাড়ি ভেঙ্গে ফেলায় ক্ষোভ 
Sunday December 4, 2022 , 8:38 pm
Print this E-mail this

তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে এবং বাড়ি ভাঙার কাজ বন্ধ-সজল চন্দ্র শীল

বরিশালে তিনশ বছরের পুরনো জমিদার বাড়ি ভেঙ্গে ফেলায় ক্ষোভ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী বাজার সংলগ্ন ঝোপঝার আর লতাপাতায় ঘিরে আছে জানকী বল্লভ রায় চৌধুরী কলসকাঠী জমিদার বাড়িটি। ছম ছমে সুনসান নীরবতায় বাড়িটিকে মনে হবে ভুতুড়ে বাড়ি। প্রায় তিন শত বছর পার হলেও লাগেনি সংস্কারের ছোয়া। ইট, সুরকি আর পোড়া মাটির কারুকার্যে ঘেরা প্রায় দুই বিঘা জমি জুড়ে এই জমিদার বাড়ি। অযত্ন আর অবহেলায় আজ ভুতুড়ে রূপ নিয়ে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা জমিদার বাড়িটি এখন ভেঙ্গে ফেলা হচ্ছে। রবিবার (ডিসেম্বর ৪) সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্তু জমিদার বাড়িটি ভেঙ্গে ফেলার কার্যক্রম চালায় ৮ জন লেবার। জানা যায়, সর্বশেষ জমিদার রাজেশ্বর রায় চৌধুরী মারা গেলে ওয়ারিশ হিসেবে তাঁর বোন মিনা দেবী চৌধুরী মালিক হন। তিনি মারা যাওয়ার পরে তাঁর পুত্র বাবু চৌধুরী ওয়ারিশ মূলে মালিক হন। তিনি মারা গেলে তার স্ত্রী ববিতা মুখার্জি ও তার তিন পুত্র প্রীতম মুখার্জী, অপু মুখার্জী, তপু মুখার্জী  মালিকানা দাবি করেন। প্রীতম মুখার্জী, অপু মুখার্জি, তপু মুখার্জী একটি লিখিত চুক্তিপত্রের মাধ্যমে জমিদার বাড়িটি ভেঙ্গে ফেলার জন্য ঠিকাদার মোবারকে দায়িত্ব দেন। এ বিষয়ে প্রীতম মুখার্জী জানান, জমিদার বাড়িটি আমাদের পূর্বপুরুষ। বাড়িতে নিয়ে সরকারের সাথে আদালতে মামলা চললেও অনেক আগেই রায় আমাদের পক্ষে এসেছে। এখানে সরকারের কোন দায়িত্ব নেই। বাড়িটি পুরাতন জরাজীর্ণ  হয়ে যাওয়ার কারনে ঠিকাদারের মাধ্যমে ভেঙে ফেলা হচ্ছে। পরবর্তীতে আমরা নতুন ভবন নির্মাণ করব। এ বিষয়ে কলসকাঠী মুক্তিযুদ্ধা কমান্ডার বাদশা জানান, পুরোন জমিদার বাড়িটি যাতে ভেঙ্গে ফেলা না হয় এবং এটি সংস্কার ও সংরক্ষণ করে পর্যটন কেন্দ্র করা হয় সেজন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি। এলাকাবাসী জানায়, মুক্তিযুদ্ধের অন্যতম এলাকা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্বাচনী প্রচারের সেই জনসভাস্থল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী এলাকার তেরো জমিদারবাড়ি রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসনের উদ্বর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল জানান, ঘটনাটি শোনার পর তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে এবং বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখা হয়েছে। বাড়ির মালিকানা দাবিদারদের তাদের কাগজপত্র নিয়ে উপজেলায় আসতে বলা হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরবর্তী নির্দেশনা দেয়া হবে।




Archives

Image
বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
Image
ধর্ম-বর্ণ নিয়ে চক্রান্তের সুযোগ নেই : বরিশালে তথ্যমন্ত্রী
Image
বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা
Image
বরিশালে বকেয়া বেতনসহ ৮ দফা দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ
Image
বরিশালে জালীলুল কুরআন মাদ্রাসায় হাফেজদের স্পোকেন ইংলিশ কোর্স শেষে সার্টিফিকেট বিতরণ