Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২৩, ২০২৬ ৭:৫৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » অবৈধ হাসপাতালের বিরুদ্ধে কাল শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান 
Sunday August 28, 2022 , 8:34 pm
Print this E-mail this

সারাদেশে অবৈধ প্রতিষ্ঠান বন্ধে অভিযান শুরু করে স্বাস্থ্য অধিদফতর

অবৈধ হাসপাতালের বিরুদ্ধে কাল শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আগামীকাল সোমবার (আগস্ট ২৯) থেকে আবারও অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান শুরু করছে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর রবিবার দুপুর ৩টায় স্বাস্থ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। ৩ মাস পরও যারা অনুমোদন নেননি তাদের আর সুযোগ দেওয়া হবে না। সেবার মানের ভিত্তিতে বেসরকারি হাসপাতালকে তিন ক্যাটাগরির করার পরিকল্পনা চলছে বলে জানান তিনি। এর আগে গত ২৬ মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে স্বাস্থ্য অধিদফতর সারাদেশের সব অবৈধ হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংক ৭২ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দেয়। এই নির্দেশের পর স্থানীয় প্রশাসনের সহায়তায় সারাদেশে অবৈধ প্রতিষ্ঠান বন্ধে অভিযান শুরু করে স্বাস্থ্য অধিদফতর।




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে