Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২৩, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ফরচুন মিজানের গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল 
Sunday November 22, 2026 , 11:19 pm
Print this E-mail this

মিজানুর রহমান একসময় সৈনিক লীগের সভাপতি ছিলেন

বরিশালে ফরচুন মিজানের গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মিজানুর রহমান ওরফে ফরচুন মিজানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বরিশালে মশাল মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। এ দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা। রোববার (২২ নভেম্বর) রাতে নগরীতে এ কর্মসূচি পালন করা হয়। মশাল মিছিল শেষে নগরীর টাউন হলের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেসব মিছিল হয়, সেগুলোর অর্থের জোগান দেন ফরচুন মিজান। তারা আরও বলেন, মিজানুর রহমান একসময় সৈনিক লীগের সভাপতি ছিলেন। যাদের সহযোগিতায় তিনি বিসিবিতে পরিচালক হয়েছেন, তাদেরও জবাবদিহির আওতায় আনার দাবি জানান বক্তারা। এ সময় ল’ কলেজ ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সদস্যসচিব মো. জুয়েল, পলিটেকনিক কলেজ ছাত্রদলকর্মী মো. সাবাব এবং হাতেম আলী কলেজ ছাত্রদলকর্মী সাহাবুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। সমাবেশ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ফরচুন মিজানকে বিসিবির পরিচালকের পদ থেকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানানো হয়।




Archives

Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল নগরীর চিহ্নিত মাদক কারবারি সুমন ওরফে মান্না সুমনসহ আটক ৩
Image
বরিশালে ফরচুন মিজানের গ্রেপ্তারের দাবিতে মশাল মিছিল
Image
ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার তাপসী গ্রেপ্তার
Image
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে বরিশাল নগর ভবনে দোয়া মোনাজাত