প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Monday November 23, 2026 , 6:17 pm
শিক্ষার পরিবেশ, শিক্ষার্থী ও ক্যাম্পাস-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো. মাহমুদুল ইসলাম। সোমবার (২৩ নভেম্বর) নগরভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বরিশালের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থী ও ক্যাম্পাস-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা। এ সময় পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র নিয়েও শুভেচ্ছা বিনিময় হয়। সাক্ষাৎকালে সরকারি বিএম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জাবের আহমেদসহ কলেজের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।