Current Bangladesh Time
মঙ্গলবার নভেম্বর ২৪, ২০২৬ ৬:০৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশাল নগরীর চিহ্নিত মাদক কারবারি সুমন ওরফে মান্না সুমনসহ আটক ৩ 
Sunday November 22, 2026 , 11:41 pm
Print this E-mail this

পুলিশের ভাষ্য, মান্না সুমন আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত মাদক কারবারি

বরিশাল নগরীর চিহ্নিত মাদক কারবারি সুমন ওরফে মান্না সুমনসহ আটক ৩


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও ধারালো অস্ত্রসহ তিনজনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। তাদের মধ্যে একজন চিহ্নিত মাদক কারবারি, অন্য দু’জন ক্রেতা বলে জানিয়েছে পুলিশ। রোববার (নভেম্বর ২২) রাত সোয়া ১১টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর ১ নম্বর গলি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন—পলাশপুর এলাকার সুমন ওরফে মান্না সুমন, মো. রুহুল সিকদার ও সামির খান। পুলিশের ভাষ্য, মান্না সুমন আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত মাদক কারবারি। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পলাশপুর কলোনিতে অভিযান চালায় থানা পুলিশ। মাদকের আসর থেকে মান্না সুমনসহ তিনজনকে আটক করা হয়। পরে মান্না সুমনের ঘরে তল্লাশি চালিয়ে ছয় পিস ইয়াবা, একটি চাকু, একটি চায়নিজ কুড়াল এবং মাদক বিক্রির নগদ ২৫ হাজার ৫৫০ টাকা জব্দ করা হয়েছে। ওসি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে। মান্না সুমনের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে