Current Bangladesh Time
রবিবার অক্টোবর ৪, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশাল শেবাচিম হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে রোগীর স্বজন আহত 
Tuesday August 16, 2022 , 4:31 pm
Print this E-mail this

বিষয়টি গণপূর্ত দপ্তরকে অবহিত করা হয়েছে-হাসপাতাল পরিচালক ডা: এসএম সাইফুল ইসলাম

বরিশাল শেবাচিম হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে রোগীর স্বজন আহত


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপারতালের প্রধান ভবনে প্রবেসের সময় ছাদের পলেস্তারা খসে পড়ে চিকিৎসাধীন এক শিশুর পিতা নুর মোহম্মদ(৩৫) আহত হয়ে হাসপাতালেই ভর্তি হয়েছেন।সোমবার রাতে ভোলার লালমোহন উপজেলার চরভুতা গ্রামের আব্দুল জলিলের ছেলে নুর মোহম্মদ দক্ষিণাঞ্চলের সর্বৃহত সরকারী চিকিৎসা সেবা কেন্দ্রে এ দুর্ঘটনার শিকার হন। বর্তমানে সে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন বলে জানা গেছে। নুর মোহাম্মদ জানান, গত ২৭ দিন ধরে তার আড়াই বছরের শিশু সন্তান রিফাত হাসপাতালের শিশু সার্জারির ৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। ওষুধ পথ্য কেনা সহ বিভিন্ন কাজে তাকে হাসপাতালের বাইরে যেতে হয়। সোমবার রাতে হাসপাতালের মাঝের গেট দিয়ে মূল ভবনে প্রবেশের সময় পলেস্তারা খসে মাথার ওপর পড়ে। এতে তিনি মাথায় মারাত্মক আঘাত পেয়ে অনেকটাই জ্ঞান হারিয়ে ফেলেন। কতর্ব্যরত পুলিশ সহ আসেপাশের লোকজন ছুটে এসে তাকে দ্রুত জরুরী বিভাগে নেয়ার পরে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা: এসএম সাইফুল ইসলাম জানান, পলেস্তারা খসে পড়ে রোগীর স্বজন মাথায় আঘাত পেয়েছেন। তবে হাসপাতালেই তার চিকিৎসা চলছ এবং ক্রমেই সুস্থ হয়ে উঠছেন। বিষয়টি গণপূর্ত দপ্তরকে অবহিত করার কথা জানিয়ে পরিচালক জানান, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্যও বলা হয়েছে।




Archives

Image
‘চ্যানেল আই’ : প্রতিষ্ঠার ২৮ বছর, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা
Image
ভুল বোঝাবুঝির অবসান, অভিযোগ প্রত্যাহার
Image
পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের বাল্যবিবাহ রোধ ও সঞ্চয় বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ
Image
বরিশালে শিক্ষিকার হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Image
বরিশালে সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা