Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২৩, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » অপরাধ দানাবাঁধার আগেই মানসম্মত সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে পুলিশ-বিএমপি কমিশনার 
Thursday July 7, 2022 , 6:20 pm
Print this E-mail this

ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে নানা নির্দেশনা প্রদান

অপরাধ দানাবাঁধার আগেই মানসম্মত সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে পুলিশ-বিএমপি কমিশনার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বৃহস্পতিবার (জুলাই ৭) বিএমপি’র কাউনিয়া থানায় এক “ওপেন হাউজ ডে” অনুষ্ঠিত হয়। ওপেন হাউজ ডে’-তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার উত্তর বিএমপি মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম। অনুষ্ঠানের শুরুতেই শতভাগ জবাবদিহিতা নিশ্চিতকল্পে যথারীতি বিগত ওপেন হাউজ ডে’-তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে সংশ্লিষ্ট থানা তথা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করেছেন সেই সংক্রান্তে একটি বিবরণী (মিউনিট) পুঙ্খানুপুঙ্খভাবে আগত সর্বসাধারণের সামনে পাঠ করে শোনানো হয়। পরবর্তিতে উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ প্রধান অতিথির নিকট নানান বিষয়ে তাদের সমস্যা তুলে ধরলে, প্রধান অতিথি মহোদয় উত্থাপিত সকল সমস্যার সমাধান কল্পে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। যাহার বাস্তবায়ন পরবর্তী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে’-তে আগত সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে। বিয়ের পরে প্রায়ই স্বামী-স্ত্রী’দের পক্ষ থেকে একে অপরকে দোষারোপ করে অভিযোগ শোনা যায়। এই মর্মে প্রধান অতিথি উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম বিয়ের আগে পাত্র-পাত্রীদের প্রকৃত তথ্য জেনে নিতে বলেন এবং যে কোন দ্বন্দ্ব এড়াতে প্রয়োজনে পুলিশের সহায়তা নিতে বলেন। তিনি আরও বলেন, পুলিশ এখন জনগণের দোরগোড়ায়, অপরাধ দানাবাঁধার আগে মানসম্মত সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে। সন্তান বখে যাওয়ার আগে তাদেরকে উষ্ণ ভালোবাসার পাশাপাশি শাসন বারণ করার জন্য অভিভাবকদের অনুরোধ জানিয়ে বলেন, কোন সন্তানকে যেন আইনের চোখে অপরাধী হয়ে থানায় দারস্থ হতে না হয়। আসন্ন কুরবানির ঈদে যেন কোন প্রকার বিশৃঙ্খলা না ঘটে সেমর্মে সকলের সহযোগিতা কামনা করেন।
প্রতিমাসের ৪ তারিখ বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা, ৭ তারিখ কাউনিয়া থানা, ১০ তারিখ এয়াপোর্ট থানা ও ১৩ তারিখ কোতয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার সহ শীর্ষ কর্মকর্তাবৃন্দ প্রতিটি থানায় গিয়ে দীর্ঘ সময় নিয়ে,জনসাধারনের কথা শুনেন। অফিসার ইনচার্জ কাউনিয়া থানা বিএমপি এইচ. এম আব্দুর রহমান মুকুল পিপিএম সেবা’র এর সভাপতিত্বে উক্ত ওপেন হাউজ ডে’-তে এ সময় আরো উপস্থিত ছিলেন-সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া জোন বিএমপি মোঃ রবিউল ইসলাম শামীম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ধরনের সেবা প্রত্যাশী, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে