Current Bangladesh Time
শনিবার জুন ৬, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশালে তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর 
Wednesday January 12, 2022 , 1:05 pm
Print this E-mail this

৪ লাখ টাকা জরিমানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হকের নেতৃত্বে অভিযান

বরিশালে তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর


মুকতখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাকেরগঞ্জে তিনটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসব ভাটার কাঁচা ইট ধ্বংস এবং কিলন ও চিমনি ভেঙে দেয়া হয়েছে। একই সঙ্গে তিনটি ইটাভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবদুল হালিম। সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সন্ধ্যায় তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হকের নেতৃত্বে অভিযান চালানো হয় বাকেরগঞ্জের কলসকাঠীতে।সেখানে নিষিদ্ধ ঘোষিত ড্রাম চিমনিযুক্ত মেসার্স টু স্টার ব্রিকস, মেসার্স এইচ এন্ড এইচ ব্রিকস, মেসার্স ওয়ান নিপা ব্রিকস নামের ইটভাটাগুলো গুঁড়িয়ে দেয়া হয়েছে। আর জরিমানা করা হয়েছে মেসার্স টাটা ব্রিকস, মেসার্স মেঘনা ব্রিকস ও মেসার্স নিপা ব্রিকসকে।




Archives

Image
বরিশালে হত্যা-ডাকাতিসহ ১৬ মামলার আসামি গ্রেফতার
Image
বরিশালে স্কুল ছাত্রীকে অপহরণ, থানায় লিখিত অভিযোগ
Image
বরিশাল নগরীতে উচ্ছেদকৃত ৮২ জন হকার পাচ্ছেন বিসিসির স্থায়ী দোকান
Image
দীর্ঘ ৬ বছর পর বরিশালে পর্দা উঠেলো বাণিজ্যমেলার, জাগছে অর্থনীতির নতুন আশা
Image
প্রবাসী সুমনের ভালোবাসার টানে এবার বরিশালে মালয়েশিয়ান তরুণী