Current Bangladesh Time
সোমবার নভেম্বর ২৩, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » Uncategorized » বরিশালে নৌ-পুলিশের অভিযান : জাটকা জব্দ এতিমখানায় বিতরণ 
Thursday December 23, 2021 , 5:34 pm
Print this E-mail this

৩০ মন জাটকা জব্দ, নৌ পুলিশের জাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে

বরিশালে নৌ-পুলিশের অভিযান : জাটকা জব্দ এতিমখানায় বিতরণ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নৌ-পুলিশের ঝাটকাবিরোধী চলমান অভিযানের ধারাবাহিকতায় গতকালও বিপুল পরিমান ঝাটকা জব্দ করা হয়েছে। বরিশাল সদর নৌ থানার ওসি হাসনাত জামানের নেতৃত্বে গতকাল বুধবার (ডিসেম্বর ২২) রাত ৮টার সময় জাটকা বিরোধী এ অভিযান পরিচালনা করে নৌ পুলিশ। এ সময় বরিশালের দপদপিয়া টোলঘর সংলগ্ন স্থানে যাত্রীবাহী একাধিক পরিবহনে অভিযান চালিয়ে আনুমানিক ৩০ মণ জাটকা উদ্ধার করে বরিশাল সদর নৌ-থানা পুলিশ। বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, বরিশাল নৌ পুলিশের ঝাটকাবিরোধী চলমান অভিযানের ধারাবাহিকতায় গতকালও গোপন সংবাদে জানতে পেরে সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কুয়াকাটা-কলাপাড়া-মহিপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহি পরিবহনে অভিযান চালানো হয়। এ সময় আনুমানিক ৩০ মন জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে রাত ১১টার সময় জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও অসহায়-দু:স্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। তিনি আরো জানান, বরিশাল সদর নৌ থানা পুলিশ সর্বদা জাটকা বিরোধী অভিযান সফল করতে সচেষ্ট রয়েছে। নৌ পুলিশের জাটকা বিরোধী এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।




Archives

Image
বরিশালের প্রয়াত বিএনপি নেতা কামরুল আহসান শাহীনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ
Image
বরিশাল সিটি প্রশাসকের সঙ্গে বিএম কলেজের নবনিযুক্ত অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ
Image
বিএনপিতে ফেরা নিয়ে যা বললেন সংসদ সদস্য রুমিন ফারহানা
Image
বরিশাল দক্ষিণ জেলা যুবদল নেতাদের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের তাগিদ রহমাতুল্লাহ্’র
Image
বরিশাল শেবাচিমে নিরাপত্তার আড়ালে চাঁদাবাজি ও দালাল সিন্ডিকেটের অভিযোগ আনসারের বিরুদ্ধে